তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশু ও ৬ নারীসহ বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

Share this news with

মৌলভীবাজারের কমলগঞ্জে দেবলছড়া ভারতীয় সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীরা বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের ​জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, ​তারা ভারতের একটি কারাগারে ২৫ দিন পর্যন্ত বন্দি ছিলেন। ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে জোরপূর্বক সীমান্তরেখা কাঁটা তার পার করে বাংলাদেশে ঠেলে দেয়।

প্রত্যক্ষদর্শী ​স্থানীয় এক যুবক বলেন, আমি তাদের দেখতে পেয়ে আটকে রাখি। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) এবং কমলগঞ্জ থানাকে অবহিত করি। কিন্তু থানা থেকে আমাদের বলা হয় তারা এ বিষয়ে কিছু করতে পারবে না। সামান্য জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে বলা হলে স্থানীয় ইউপি সদস্য এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানিয়েছেন, বিষয়টি জানার আগেই স্থানীয় লোকজন তাদের ছেড়ে দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকার।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে শিশুসহ ৭ জন বাংলাদেশে প্রবেশের খবর ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমরা জানতে পারি।

এদিকে পুশইনের খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযানে নামে বিজিবি। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বললেন, পুশইনের খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা বিজিবিকে না জানিয়েই তাদের ছেড়ে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০