
রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া মহানগর কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া মহানগরের উদ্যোগে সমাধিতে ফাতেহা পাঠ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর আলম, জিসাস বগুড়া মহানগরের সভাপতি মো. সুলতান আহমেদ তুহিন এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার (কনক)।
মন্তব্য করুন