এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কর্মকান্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসচেতনতার তাগিদ দেন বক্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউএনও এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী, সরকারি সকল দপ্তর প্রধান এবং দায়িত্বশীল নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত কর্মকর্তা।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, নন্দীগ্রাম থানার ওসি মো. তারিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মো. আব্দুল মতিন, রেজাউল করিম কামাল, ব্যবসায়ী নেতা ফজলুল হক কাশেম, মোখলেছার রহমান।

উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয় মাঠ প্রশাসন শাখা গত ১৭ সেপ্টেম্বর প্রজ্ঞাপন দেয়। আদেশ অনুযায়ী নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০ সেপ্টেম্বর যোগদান করেন এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। যোগদানপত্র গ্রহণ করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। এরআগে, ১৬ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখা আরও একটি প্রজ্ঞাপন জারি করে। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরাকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে (যশোর) কর্মস্থলে যোগদানের জন্য ২৪ সেপ্টেম্বর তাকে বগুড়া থেকে অবমুক্ত করেন জেলা প্রশাসক। ওইদিন নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৩

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৪

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৫

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৬

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

৭

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

৮

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

৯

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১০

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১১

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১২

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৩

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৪

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৫

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

১৭

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

১৮

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৯

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

২০