আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন আদমদীঘি প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ এবং উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনছুর আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, গোলাম মোস্তফা, বেনজির রহমান, মিহির কুমার সরকার, সাগর খান, আনোয়ার হোসেন, আবু মুত্তালিব মতি, হেদায়েতুল ইসলাম উজ্জ্বল, তরিকুল ইসলাম জেন্টু, সাইফ হাসান খান সৈকত, হেদায়েতুল নয়ন, ফিরোজ হোসেন, এরশাদ আলী, মাইন, মিজান, মোমিন, হুমায়ুন, সামিউল ও জুয়েলসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

মতবিনিময় সভায় আদমদীঘি উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও জনসাধারণের সমস্যা সমাধানে প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের পরিচিতি ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময়ের মাধ্যমে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে যোগাযোগ আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

১

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, ইউপি সদস্যের লাশ হস্তান্তর

২

বগুড়ায় মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুই ইউপি সদস্যের

৩

মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ১

৪

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

৫

জ্বালাও-পোড়াও ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ

৬

মিরপুর-১৪ কাফরুলে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের উদ্বোধন

৭

বিশ্ব আকুপাংচার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত

৮

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

৯

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১০

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

১১

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

১২

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

১৪

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

১৫

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

১৬

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

১৭

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

১৮

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১৯

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

২০