ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

Share this news with

বগুড়ার ধুনটে বিএনপির কর্মী সভায় ককটেল বিস্ফোরণ, কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় গোলজার হোসেন (৫৫) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গোলজার হোসেন উপজেলার গোয়ালভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ও মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে কর্মিসভা চলছিল। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও  মারধরের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। একই সঙ্গে দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতিসাধন করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলজার হোসেনকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, এ মামলার অন্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যহত আছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৩

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

৪

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

৫

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

৬

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

৭

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

৮

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৯

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১০

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১১

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১২

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৩

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

১৪

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে যুবক ঢাকায় গ্রেপ্তার

১৫

শেরপুরে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর তদারকি, ৩২ বিদ্যালয়ে ফুটবল বিতরণ

১৬

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

১৭

মিথ্যা মামলায় সাংবাদিক কারাবন্দি, সিপিজের হস্তক্ষেপ চাইল বিএমএসএফ

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

২০