
বগুড়া শহরের জলেশ্বরীতলা ইজি কোচিং সেন্টারের বার্ষিক চূড়ান্ত প্রস্তুতি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উৎসবমুখর।
এদিকে, সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়া মহল্লায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও দুর্গা মন্দির কমিটির আয়োজনে ১০ম অধিবেশন শুরু হয়েছে। ১৬ প্রহরব্যাপী লীলা কীর্তন (ভোগ মহোৎসব) ঘিরে নিরাপত্তা ব্যবস্থার সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৩ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি উন্মুক্ত আলোচনা করে উৎসবের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন। বগুড়া-৬ সদর এলাকা সকল ধর্মের মানুষের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সহাবস্থানের আবাসভূমি উল্লেখ করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভোগ মহোৎসব চলাকালে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন সংসদ সদস্য।
শহরের নবাববাড়ি রোডে হোটেল একাত্তর-ইন হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে ইজি কোচিং সেন্টার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। সভাপতিত্ব করেন ইজি কোচিং সেন্টার প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাঈদ খুদরী। সাবগ্রাম ভোগ মহোৎসবে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুুন আহমেদ খান রুবেল।
মন্তব্য করুন