
ফেস্টুন ও বেলুন উড্ডয়ন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় উদ্যাপিত হয়েছে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’-এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুসাইন মোহাম্মদ রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে এম আর ইসলাম স্বাধীন বলেন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সংগঠন সুজন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির কার্যক্রম আরও জোরদার ও দেশব্যাপী বিস্তৃত হলে দেশের প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সুজন বগুড়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিনের নেতৃত্বে শহীদ খোকন পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্ক চত্বরে গিয়ে শেষ হয়।
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন সুজন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিন, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমান সবুজ ও সহসভাপতি মেছবাউল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সহসভাপতি রঞ্জনা আক্তার, প্রকৌশলী আব্দুর রহমান, সেলিম রেজা শানু, আব্দুল লতিফ, মমিনুর রহমান সাইন, শফিকুর রহমান, মাহবুবুর রহমান চপল, নুর হাবিব, সাইফুল ইসলাম লেবু, ফৌজিয়া আক্তার পুতুল, মনোয়ার বেগম শিল্পী, অ্যাডভোকেট কোহিনুর খানম, আবুল কালাম আজাদ, তহমিনা আক্তার শ্যামলী, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইউসুফ আলী, আব্দুর রহমান, তানভীর হোসেন, গোলাম আনসারী স্বপন, সুলতান বাদশা, এজাহারুল ইসলাম, সুচন্দন সরকার, আজিজুল ইসলাম, শাহিন আলম, খাজা রতন, নাজিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম নিমন, হোসনে আরা সরকার, রাহেল মিয়া, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, সহিদুর রহমান, অধ্যাপক আব্দুস শুকুর, আব্দুল মান্নান, আব্দুল ওয়াদুদ, আক্তারুজ্জামান, জুলেখা খাতুন, আল আমিন মন্ডল, রেজাউল করিম, রাসেল আহম্মেদ, মিনহাজুল ইসলাম ও হানিফ মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন