
বিশ্ব নিউমোনিয়া দিবস–২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আলোচনা সভা ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে নবজাতক বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সারদার মোঃ সাখাওয়াত হুসাইন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ড. এফ. এম. সিদ্দিকী।
অনুষ্ঠানে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন বিএমইউর শিশু রোগ অনুষদের ডিন, শিশু রোগ বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।
বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশনে নিউমোনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং এ রোগ প্রতিরোধ ও চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন