জান্নাতুন ফারজানা, বেরোবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

Share this news with

ক্যাম্পাসে জ্ঞানচর্চা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে ই-বুকস ও ই-জার্নালস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে এ সেবার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু করেন কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক ও গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই গ্রন্থাগারের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বই ক্রয়, ই-রিসোর্স সংযোজন, অটোমেশন কার্যক্রম শুরু, পত্রিকা বাঁধাই ও সংরক্ষণ, অডিটোরিয়াম, ওয়াশরুম ও গ্যারেজ নির্মাণ এবং ভবন সম্প্রসারণের উদ্যোগের মাধ্যমে গ্রন্থাগারটিকে শিক্ষার্থীবান্ধব করে তোলার চেষ্টা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এসব উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, উপাচার্যের দিকনির্দেশনা এবং গ্রন্থাগার প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় কেন্দ্রীয় লাইব্রেরিতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। বই, ই-বুক, ই-জার্নাল, অটোমেশন ও অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক পরিবেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী তাঁর বক্তব্যে কেন্দ্রীয় গ্রন্থাগারকে বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘একটি মানুষের যেমন হার্ট থাকে, তেমনি একটি বিশ্ববিদ্যালয়ের হার্ট হচ্ছে তার লাইব্রেরি। এই লাইব্রেরি যতদিন সচল ও সমৃদ্ধ থাকবে, ততদিন বিশ্ববিদ্যালয় সমাজ ও দেশে-বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারবে।’

তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পরপরই কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করে দেখেন, বিগত কয়েক বছর নতুন বই কেনা হয়নি এবং প্রতিবছর বই কেনার জন্য বরাদ্দকৃত অর্থ ফেরত যেত। তবে ২০২৫ সালে বরাদ্দের প্রায় সম্পূর্ণ অর্থ দিয়ে নতুন বই কেনা হয়েছে। ২০২৬ সালের জন্যও বই কেনার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মানসম্মত এবং সর্বশেষ সংস্করণের বই সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রন্থাগারের আসনসংকট নিরসনে নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা লাইব্রেরিতে এসে বসার জায়গা পেত না। এ সমস্যা সমাধানে প্রকৌশলীদের নির্দেশ দিয়ে গ্রন্থাগারের তিন দিকের জায়গা সম্প্রসারণ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের বসার জায়গা বৃদ্ধি পেয়েছে এবং পড়াশোনার পরিবেশের উন্নতি হয়েছে।

এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে গ্রন্থাগারের ভেতরে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশরুম নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। ছুটির দিনেও শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়তে আসেন। কিন্তু ওয়াশরুম ব্যবহারে তাদের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ই-বুক ও ই-জার্নাল সেবা চালুর বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের প্রয়োজনীয় গবেষণাপত্র, জার্নাল ও বই সংগ্রহে নানা ধরনের সমস্যা ছিল। এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে ই-বুক ও ই-জার্নাল ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রয়োজনীয় বই, গবেষণাপত্র ও জার্নাল ডাউনলোড করে পড়তে পারবেন। এ সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে গবেষণার মান বৃদ্ধি পাবে এবং নতুন গবেষণার ক্ষেত্র তৈরি হবে।

গ্রন্থাগারের অটোমেশন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে অটোমেশন কার্যক্রম শুরু হয়েছে। এখন অনলাইনে ক্লিক করেই গ্রন্থাগারে কোন কোন বই রয়েছে, তা জানা সম্ভব হচ্ছে। প্রচলিত অ্যানালগ পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ব্যবস্থায় শিক্ষার্থীরা সহজেই প্রয়োজনীয় বই খুঁজে নিতে পারবেন।

বইয়ের সংগ্রহ আরও সমৃদ্ধ করার বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় বইয়ের তালিকা সংগ্রহ করা হয়েছে। বইয়ের নাম, লেখক ও প্রকাশনা প্রতিষ্ঠানের তথ্যের ভিত্তিতে নতুন এবং সর্বশেষ সংস্করণের বই কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় শিক্ষার্থীদের রাতে পড়াশোনার সুবিধার্থে গ্রন্থাগারের সময়সীমা বাড়ানোর দাবির বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন উপাচার্য। তবে বর্তমান বিদ্যুৎ সংকট এবং সরকারের বিদ্যুৎ ব্যবহারের সময়সীমা নির্ধারণের বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সবশেষে উপাচার্য বলেন, গ্রন্থাগারের উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের প্রয়োজন ও দাবির ভিত্তিতে পর্যায়ক্রমে গ্রন্থাগারের অবকাঠামো, বইয়ের সংগ্রহ এবং অন্যান্য সুযোগ-সুবিধা আরও উন্নত করা হবে। বিদ্যমান সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও সমৃদ্ধ হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলেন ৮ নতুন মুখ

১

বেরোবি কেন্দ্রীয় লাইব্রেরিতে ই-বুক ও ই-জার্নাল সেবা চালু, বাড়বে গবেষণার সুযোগ

২

নেতানিয়াহু-পরবর্তী নতুন রাজনৈতিক অধ্যায়, শপথ নিলেন ইসরায়েলের ১২০ আইনপ্রণেতা

৩

ছয়ানীর উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা, চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন

৪

কুষ্টিয়া দৌলতপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চর সাদিপুরে অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার শিহাব

৫

বুটেক্সের একাডেমিক কার্যক্রম সহজ করতে শিক্ষার্থী মৃদুলের ‘ইউনিগ্রিড’ অ্যাপ

৬

জিয়া কলোনি চেকপোস্টের পাশে ককটেল বিস্ফোরণ

৭

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিরোধী সংসদ সদস্যদের উদ্বেগ, মাতারবাড়ী চুক্তি নিয়েও আলোচনা

৮

বর্ণিল আয়োজনে বেরোবির এআইএস বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক অ্যাকাউন্টিং দিবস পালন

৯

পিছিয়ে পড়া মানেই হেরে যাওয়া নয়: শিক্ষার্থীদের ঘুরে দাঁড়ানোর আহ্বান বেরোবি উপাচার্যের

১০

সাইবার হামলা কি মনস্তাত্ত্বিক যুদ্ধের নতুন হাতিয়ার হয়ে উঠছে?

১১

মানবিক উদ্যোগে ছুরিকাহত স্কুলছাত্রীর পাশে কুষ্টিয়া জেলা প্রশাসন

১২

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

১৩

আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৫ বোতল ফেন্সিডিল ও ২৫ বোতল ইস্কাফ সিরাপ জব্দ

১৫

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৬

বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদপুরে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুবি ছাত্রদল আহ্বায়কের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশক্তি

১৯

লক্ষ্মীপুরে বেপরোয়া গতির বলি ৩ যাত্রী! নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গেল বাস, আহত ২০

২০