ধুনট (বগুড়া) প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

Share this news with

বগুড়ার ধুনটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মরণে আঁকা দেয়ালচিত্রের (গ্রাফিতি) ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় নানা আলোচনা ও ক্ষোভ তৈরি হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটক, উপজেলা পরিষদের প্রধান ফটক, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানাপ্রাচীরে এ লেখা দেখা যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব লিখেছে।

চিত্র: “জয় বাংলা” লিখা হয়েছে ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুনট সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকে।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে এসব গ্রাফিতি আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বার্তার পাশাপাশি এতে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও তুলে ধরা হয়েছিল। শনিবার সকালে তাঁরা সেসব গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা দেখতে পান।

গ্রাফিতি আঁকার কাজে মুখ্য ভূমিকা পালনকারী জুলাই যোদ্ধা এস এম জাকির হোসেন বলেন, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। তাঁর অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজ করেছেন। তিনি দ্রুত তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা আশিক আহমেদ বলেন, ‘তাঁরা চাইলে গ্রাফিতির ওপর না লিখে অন্য কোথাও জয় বাংলা লিখতে পারতেন। কেন আমাদের চেতনার ওপর আঘাত করা হলো? যাঁরা এ কাজ করেছেন, তাঁরা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করেন না, এটাই তার প্রমাণ।’

বোরহান উদ্দিন নামের আরেক শিক্ষার্থী সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে ‘জয় বাংলা’ লিখেছেন। তাঁদের লক্ষ্য নাশকতা সৃষ্টি করা।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের আঁধারে গোপনে দেয়ালে এসব লিখেছেন। তাঁদের অভিযোগ, ‘জয় বাংলা’ কায়েমের চেষ্টা চলছে। ৫ আগস্টে সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করা হচ্ছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ সংশ্লিষ্ট দেয়ালগুলো পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

১

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

২

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৩

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

৪

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

৫

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

৬

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

৭

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৮

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

৯

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১০

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১১

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১২

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৩

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

১৪

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১৫

বগুড়ায় ভোগ মহোৎসব ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এমপি বাদশা

১৬

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১৭

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

১৮

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

১৯

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

২০