এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৩ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

Share this news with

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। দুইজন মাদক কারবারি ও দুইজন জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদেরকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি।এদিন ভোরে শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অনলাইন জুয়াড়ির আস্তানায় অভিযান চালানো হয়। বসতবাড়ি তল্লাশি করে জুয়ার কাজে ব্যবহৃত আলামত (স্মার্ট মোবাইল) জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাজাহানপুর উপজেলার গয়নাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে ইউপি সদস্য আবু তালেব (৪৫), কাজলগৌরী গ্রামের জলিলুর রহমানের ছেলে মুন্নাফ হোসেন তানসেন (২৮)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব এলাকাভিত্তিক অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন। জুয়া খেলার আগ্রহ বাড়াতে যুবক ও তরুণদের প্রলোভন দিতেন। গ্রেপ্তার দুজনই বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করতেন। জুয়ার প্লাটফর্মগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারেন্স লিংক ও প্রলোভন দেয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে এসআরবি।

এরআগে, বগুড়া শহরের চকসুত্রাপুর পশ্চিমপাড়া চামড়াগুদাম মসজিদ মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। ঘটনাস্থলে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছিল দুই কারবারি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান ও তল্লাশি চালিয়ে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এসআরবি। গ্রেপ্তারকৃতরা হলেন- চকসুত্রাপুর পশ্চিমপাড়া মহল্লার জহের আলীর ছেলে রাজু মন্ডল (৪৩), গাবতলী উপজেলার বাইগুনি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৩৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির পাম্প চুরিতে বাধা, বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

১

এসআরবি-১২ কোম্পানির অভিযানে ইয়াবা জব্দ: বগুড়ায় অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করতেন ইউপি সদস্য, গ্রেপ্তার ৪

২

সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে ঢাকা মহানগরীর কর্মীদের প্রতি গোলাম পরওয়ারের আহ্বান

৩

বগুড়া শেরপুরে গুড লাইফ ফিটনেস সেন্টারের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

৪

ঠাকুরগাঁওয়ে সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও প্রকাশের অভিযোগে যুবক ঢাকায় গ্রেপ্তার

৫

শেরপুরে শিক্ষার মানোন্নয়নে ইউএনওর তদারকি, ৩২ বিদ্যালয়ে ফুটবল বিতরণ

৬

কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

৭

মিথ্যা মামলায় সাংবাদিক কারাবন্দি, সিপিজের হস্তক্ষেপ চাইল বিএমএসএফ

৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৯

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন

১০

গোবিপ্রবিতে প্রথমবারের মতো ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন কনফারেন্স অনুষ্ঠিত

১১

গ্রাম সরকার পদ্ধতি কার্যকর হবে, শিগগিরই আইন পুনঃপ্রবর্তন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১২

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলামোটর থেকে শাহবাগে এনসিপির মশাল মিছিল

১৩

বগুড়ায় প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে ১ হাজার গাছের চারা রোপণের কর্মসূচি শুরু

১৪

এক পাতার প্রতিবেদনই বদলে দেয় আতিকুর রহমান রুমনের জীবনের গতিপথ

১৫

আইইবি নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত, ভোটগ্রহণ শেষে চলছে গণনার প্রস্তুতি

১৬

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে অস্থিরতা, কারখানা বন্ধের বিকল্প ভাবছে বিজিএমইএ

১৭

বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বিএমইউতে আলোচনা ও বৈজ্ঞানিক অধিবেশন

১৮

ইউএনও হিসেবে পদায়নযোগ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

১৯

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০