
রাজধানীর মিরপুরে জ্বালাও-পোড়াও, গাড়িতে অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পরিবহন শ্রমিকরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন এফ এস টাওয়ারের সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-২৪০৫-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২৫ থেকে ৩০ জন শ্রমিক অংশ নেন।
বিক্ষোভকারীরা জ্বালাও-পোড়াও, যানবাহনে অগ্নিসংযোগ এবং নৈরাজ্য সৃষ্টির কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এ কর্মসূচি পালন করেন।
মন্তব্য করুন