
রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার বিএনপি বস্তিতে অবৈধ ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিট থেকে শেরেবাংলা নগর থানাধীন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম ও যানবাহন রয়েছে।
অভিযান চলাকালে বস্তি এলাকায় নির্মিত বিভিন্ন অস্থায়ী ও অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাময়িকভাবে জনসমাগম সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির অতিরিক্ত পুলিশ এবং শেরেবাংলা নগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন