মৌলভীবাজার প্রতিনিধি
২৮ অগাস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

Share this news with

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলির ঘটনাও ঘটে।

আটক ব্যক্তির নাম বলাই দাস। তিনি আহত অবস্থায় বিজিবির হাতে ধরা পড়েন। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায়, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চালান বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা করা হয়।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাদের থামার সংকেত দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি মোকাবিলা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলিবর্ষণ করেন।

গোলাগুলির একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। পরে তার শরীর ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বর্তমানে আটক বলাই দাস বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনার পর বড়লেখা সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূল্লীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, ট্রাকচালক-হেলপার পলাতক

খেলার আনন্দ মুহূর্তেই বিষাদে, পদ্মায় নিখোঁজ মোস্তাকিম

মাতামুহুরীতে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: কথিত মূলহোতা জিসান গ্রেপ্তার

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপালে বন্যা-ভূমিধসের ভয়াবহতা: প্রাণহানি ৫৩৮, খোঁজ নেই ৯৭৭ জনের

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

জাবিতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলের মাঠ সংস্কারকাজ পুনরায় শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু

জাতীয় পুরস্কার কমিটি পুনর্গঠন, দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিখোঁজ নয়, ঋণের চাপে পরিবারসহ আত্মগোপনে স্বর্ণ ব্যবসায়ী

১০

দিনাজপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে জাবি অধ্যাপক ড. লুৎফুল এলাহীর গবেষণা প্রকাশ

১১

বগুড়ায় ফুসকার খাবারে মিললো কবুতরের বিষ্ঠা-পঁচা ডিম, ১ লক্ষ টাকা জরিমানা

১২

বগুড়ার শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

১৩

বগুড়ায় বাস চাপায় হত্যা মামলা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪

১৪

আদমদীঘিতে খাদ্য গুদামে অনিয়ম, প্রকল্পের চালে মিলল ভিন্ন জেলার ও নিম্নমানের

১৫

বেগমগঞ্জে আবারও গুলি, গুলিবিদ্ধ ওয়ার্কশপ মালিক

১৬

ধুনটে চিকিৎসকের বিরুদ্ধে নার্সের সংসার ভাঙার অভিযোগ, এলাকায় তোলপাড়

১৭

কুবির নৃবিজ্ঞান বিভাগে জলবায়ু সহনশীল ও টেকসই খাদ্য ব্যবস্থা নিয়ে সেমিনার

১৮

রুহিয়া চৌরাস্তা দখলমুক্তে প্রশাসনের অভিযান, উচ্ছেদ অবৈধ দোকান

১৯

‎জুতার সোলেই ইয়াবার চালান, নোয়াখালীতে ৭০০ পিসসহ গ্রেপ্তার

২০