হবিগঞ্জ প্রতিনিধি
৩০ অগাস্ট ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিমটিবিল সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Share this news with

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল এলাকার বাসিন্দা। তিনি শফিক মিয়া ওরফে সফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

নিহতের স্বজনদের দাবি, সোহাগ প্রতিদিনের মতো সীমান্ত এলাকায় গরু নিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালান। তাঁর চাচা আবদুল কাদির জানান, গুলির ঘটনার পর সোহাগকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে সীমান্ত এলাকায় তাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে দ্রুত চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন— শূন্য লাইনের প্রায় এক কিলোমিটার ভারতের অভ্যন্তরে বিএসএফ গুলি চালানোর ঘটনা ঘটে। বিএসএফ গরু চোরাকারবারি সন্দেহে গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে, নিহতের পরিবারের দাবি, সোহাগ গরু চরানো বা গরুকে ঘাস খাওয়ানোর কাজে সীমান্ত এলাকায় গিয়েছিলেন এবং তিনি কোনো চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন না।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান তারা। পরে এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে সোহাগ মিয়া হিসেবে শনাক্ত করেন।

ঘটনার পর চুনারুঘাট থানার পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

২

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৩

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৪

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৬

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৭

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৯

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১০

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১১

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১২

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৩

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৭

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৮

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৯

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

২০