নিজস্ব প্রতিবেদক
১৬ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামে মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ‘মানব সেবা মেগা প্রকল্প-২০২৬’-এর অংশ হিসেবে ‘MSF শিক্ষার্থী আত্মউন্নয়নমূলক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, পড়াশোনায় মনোযোগ ও ভবিষ্যৎ গঠনে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই দিনে ছয়টি অভাবগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারলক্ষীপুর গ্রামের কৃতী সন্তান গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মো. লুতফর সরকারসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, গ্রামের শিক্ষার্থীদের আত্মউন্নয়নে যেকোনো উদ্যোগে সবার এগিয়ে আসা কর্তব্য। এ ধরনের আয়োজনের জন্য মানব সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি সংগঠনটির সাফল্য কামনা করেন।

পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের সঠিকভাবে পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে তারা ভালো ফলাফল অর্জন করতে পারবে।

মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের আত্মউন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন। এ সময় সংগঠনের অধিকাংশ সদস্য প্রবাসে থাকায় তাঁদের জন্য দোয়া করা হয়।

শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে মো. হাসব আলী বলেন, শিক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সন্তানদের পড়াশোনা ও সার্বিক বিকাশের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

সেমিনারে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করার পাশাপাশি সব শিক্ষার্থীকে সৌজন্যমূলক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নাশতার ব্যবস্থাও করা হয়।

সেমিনার শেষে মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ছয়টি অভাবগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়। এ ছাড়া একই দিনে মোহানপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় দুটি ব্ল্যাকবোর্ড বিতরণ করা হয়েছে।

মানব সেবা মেগা প্রকল্প-২০২৬-এর অংশ হিসেবে গ্রামের দক্ষিণ অংশে একটি টিউবওয়েল স্থাপনের কার্যক্রমও শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষা সহায়তা, মানবিক সেবা ও অসহায় পরিবারের স্বাবলম্বিতা অর্জনে কাজ করছে মানব সেবা ফাউন্ডেশন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০