এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৫ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

Share this news with

বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর পরিবেশে উচ্চমাধ্যমিক শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি লটারির মাধ্যমে পাঁচজন শিক্ষার্থীকে উপহার প্রদান করা হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। নবীনবরণে যোগদানের আগে তিনি কলেজের চারটি বিভাগে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স কোর্স চালুর উদ্যোগের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এ ছাড়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহীন সাখাওয়াত চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল করিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সদস্য সচিব সোহাগ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথাও তারা তুলে ধরেন। বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় এ অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা যেন নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পড়াশোনা করে নিজেদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটাতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, সরকারি শাহ্ সুলতান কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধান অতিথি সংসদ সদস্য রেজাউল করিম বাদশার পক্ষ থেকে দ্রুত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। নবীনদের প্রাণবন্ত উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

৩

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

৪

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

৫

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

৬

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

৭

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

৮

লালনমেলায় মাদক প্রতিরোধে কঠোর নজরদারি, পুলিশের অভিযানে জব্দ ২ হাজার সরঞ্জাম

৯

বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১২

ঘুরতে নিয়ে গিয়ে শিশুকে বলাৎকার, ভ্যানচালক গ্রেপ্তার

১৩

বিএমইউ ও বিআইডব্লিউটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১৫

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

১৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

১৭

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

১৮

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

১৯

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

২০