
বগুড়া জেলা মিশুক, ট্যাক্সিকার ও সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও শহর শ্রমিক দলের সভাপতি সামসুজ্জামান শামসু।
সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মমিনুল হক মঞ্জু, সহসভাপতি মমিনুর রশিদ শাহিন, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. তানভীর, সাংগঠনিক সম্পাদক এস আলম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রতন, সড়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহসড়ক সম্পাদক সাব্বির এবং ধর্মীয় সম্পাদক মো. মনিরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সমিতির নেতৃবৃন্দের পাশাপাশি পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কল্যাণ, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে সংগঠনের সার্বিক উন্নতি ও অগ্রগতি কামনা করেন উপস্থিত নেতাকর্মীরা।
মন্তব্য করুন