
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জাদুঘরের ১ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, অজ্ঞাতনামা ব্যক্তি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে ওই সিএনজি চালক গুরুতর আহত হন।
পরে আহত চালককে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ককটেল নিক্ষেপকারী ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য করুন