
২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর-২০০৯’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানান। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত সব বিডিআর সদস্যকে অনতিবিলম্বে নির্বাহী আদেশে চাকরিতে পুনর্বহালের দাবি তোলেন তারা।
কর্মসূচিতে সংগঠনটির সভাপতি মোঃ জহুরুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।
মন্তব্য করুন