
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় র্যালি ও সাদাছড়ি বিতরণ কর্মসূচি পালন করছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, কেন্দ্রীয় কমিটি ঢাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের অন্যতম সহায়ক উপকরণ সাদাছড়ির গুরুত্ব তুলে ধরা এবং তাদের চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় ঘুরে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার এবং জেনারেল সেক্রেটারি এমডি আইয়ুব আলী হাওলাদার।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন ও নিরাপদ চলাচলে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাদাছড়ির ব্যবহার, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন