স্টাফ রিপোর্টার | প্রেস ডেক্স বিডি
১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

Share this news with

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছেন ৮৩ জন প্রার্থী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিট থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে টানা তৃতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

আন্দোলনকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক কামরুল ইসলাম তাঁদের দুই প্রতিনিধিকে ডেকে কথা বলেন। এ সময় তিনি জানান, মঙ্গলবার সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের বিষয়টি উত্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে অনেক প্রার্থী নিয়োগপত্র পাওয়া থেকে বঞ্চিত হন। তাঁদের আন্দোলনের পর বিভিন্ন ধাপে অনেককে নিয়োগপত্র দেওয়া হলেও সর্বশেষ ৮৩ জন প্রার্থী এখনো তা পাননি বলে জানা গেছে।

আন্দোলনকারীদের দাবি, তাঁদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা, রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা নিয়োগের অযোগ্যতার কারণ নেই। এ অবস্থায় পদায়নের আগে নিয়োগপত্র দেওয়ার দাবিতে তাঁরা শান্তিপূর্ণভাবে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।

দ্রুত সমস্যার সমাধান করে নিয়োগপত্র প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আন্দোলনরত প্রার্থীরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

২

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

৪

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

৫

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

৬

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

৭

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

৮

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৯

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

১০

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

১১

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

১২

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৩

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

১৪

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

১৫

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১৬

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১৭

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৯

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

২০