
সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় প্রশাসনিক সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপেক্ষ বিচারের দাবিতে মানববন্ধন করেছে Apparel Merchandiser Foundation of Bangladesh (AMFB)।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের নেতারা মো. জামাল উদ্দিনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে তদন্তে কোনো ব্যক্তি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তারা।
মো. জামাল উদ্দিন শারমিন গ্রুপের ডিভিশন-৩-এ সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন Apparel Merchandiser Foundation of Bangladesh (AMFB)-এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এবং এক্সিকিউটিভ বোর্ড মেম্বার আহমেদ সরোয়ারসহ সংগঠনের সদস্যরা।
মন্তব্য করুন