
বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে ১৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী, ইউপি সদস্য তাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এগিয়ে যেতে বাইসাইকেলগুলো সহায়ক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন