এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১০ অক্টোবর ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

Share this news with

মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখলেও আর্থিক সংকটে অনেক শিক্ষার্থীর জন্য একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বগুড়ার গাবতলী শহীদ জিয়া মডেল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ ও ডিগ্রি শাখায় ভর্তি হওয়া ৩০৩ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কলেজটির প্রতিষ্ঠাতা ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন নিজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের ভর্তি ব্যয় বহন করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ ছাত্রদলের নেতাদের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

কলেজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণির ২৫৫ জন এবং ডিগ্রি শাখার ৪৮ জন রয়েছেন। এর ফলে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা বিনা ভর্তি ফিতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পড়াশোনার সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের অনেকের পরিবার কৃষিকাজ, দিনমজুরি কিংবা অন্যান্য সীমিত আয়ের ওপর নির্ভরশীল। মাধ্যমিকের পর উচ্চশিক্ষার খরচ জোগানো নিয়ে এসব পরিবারের মধ্যে উদ্বেগ ছিল। এমন বাস্তবতায় ভর্তি ফি বহনের উদ্যোগকে শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা এবং ঝরে পড়ার ঝুঁকি কমানোর একটি সহায়ক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফরম পূরণ থেকে শুরু করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করা হয়। ছাত্রদলের নেতারা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে যেন কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই তাঁরা কাজ করছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীতে অবস্থিত শহীদ জিয়া মডেল কলেজটির ভিত্তিপ্রস্তর ১৯৯৯ সালে স্থাপন করেন তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান, যিনি বর্তমানে প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত শ্রেণিকক্ষ, সমৃদ্ধ গ্রন্থাগার, ছাত্রীদের কমনরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধার ঘাটতি রয়েছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শিক্ষা সহায়তা প্রদানকালে সংসদ সদস্য মোরশেদ মিল্টন কলেজটির উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কলেজের অধ্যক্ষ জানান, মাধ্যমিকের পর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন। সদ্য অনুমোদন পাওয়া ডিগ্রি শাখায়ও ৪৮ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, গাবতলীর মাটিতে প্রিয় নেতার নামে প্রতিষ্ঠিত কলেজটি আর পিছিয়ে থাকবে না। সবার সহযোগিতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। আর্থিক অসচ্ছলতা কিংবা পারিবারিক প্রতিবন্ধকতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, শিক্ষার্থীদের ভর্তি ব্যয় বহনের পাশাপাশি কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে গাবতলীর আরও বেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া গাবতলীতে ৩০৩ শিক্ষার্থীর ভর্তি ফি দিলেন এমপি মোরশেদ মিল্টন

১

শেরপুরে অপহরণ মামলা ঘিরে শতকোটি টাকার মূর্তি নিয়ে রহস্য

২

মিরপুরে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৩

বর্ণাঢ্য আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো গোবিপ্রবি প্রশাসন

৪

জুনিয়রকে গালিগালাজের জেরে গোবিপ্রবিতে প্রক্টরিয়াল বডির উপস্থিতে আইন-পরিসংখ্যান বিভাগের সংঘর্ষ

৫

আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা

৬

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

৭

ফেসবুকে অসহায় পরিবারের খবর পেয়ে পাশে দাঁড়ালেন শেরপুরের ইউএনও

৮

বগুড়ায় ঝড়ে গাছ উপড়ে মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল অর্ধশতাধিক শিক্ষার্থী

৯

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১০

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

১১

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

১২

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

১৩

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

১৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

১৫

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

১৬

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১৭

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

১৮

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১৯

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

২০