কুড়িগ্রাম প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল জব্দ করা হয়েছে। চোরাকারবারিরা ভারত থেকে সীমান্ত পথে এসব তেল পাচার করে এনে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (২২ নভেম্বর) ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ফুটপেট্রোল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অভিযানে এসআই জাহিদসহ পুলিশের অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

অভিযান চলাকালে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে চালক ও সংশ্লিষ্টরা গাড়িটি না থামিয়ে দুটি সাদা বস্তা মহাসড়কের পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সন্দেহজনক ওই দুটি বস্তা উদ্ধার করে তল্লাশি চালালে ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল পাওয়া যায়। জব্দকৃত এসব ভারতীয় অলিভওয়েলের আনুমানিক সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা ।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সীমান্ত সংলগ্ন এলাকা ও জনবহুল স্থানে আমাদের নিয়মিত চেকপোস্ট এবং ফুটপেট্রোল কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে ভূরুঙ্গামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব এম আর সাঈদ জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও সীমান্ত চোরাচালান রোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেলে যাওয়া বস্তা থেকে উদ্ধারকৃত ভারতীয় অলিভওয়েলগুলো জিডিমূলে থানায় জমা রাখা হয়েছে। এই চোরাকারবারের সাথে জড়িতদের পরিচয় শনাক্ত করা এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণ সাপেক্ষে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী পুলিশের এমন তাৎপর্যপূর্ণ ও নিয়মিত অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং সীমান্তবর্তী উপজেলায় চোরাচালান ও অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে বৌদ্ধ বিহারের অধ্যক্ষকে অপমান ও হুমকির অভিযোগে মানববন্ধন

১

টেকনাফে বিস্ফোরক ও অস্ত্রের বড় চালান জব্দ, বিজিবির হাতে আটক ২

২

এসডিএফ চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে শাহবাগে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

৩

ভূরুঙ্গামারীতে পুলিশের সাঁড়াশি অভিযান, জব্দ লক্ষাধিক টাকার ভারতীয় অলিভ অয়েল

৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

৫

খাগড়াছড়িতে নিজের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ সাদিক কায়েমের

৬

মাতামুহুরীতে সাগর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, পুরস্কার পেল ৯০ শিক্ষার্থী

৭

দুই দিন পিছিয়েছে প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর, নতুন তারিখ ২ ডিসেম্বর

৮

‘পালিয়ে যাওয়া শক্তির ক্ষমতায় ফেরার স্বপ্ন দুঃস্বপ্ন’: আবুল হাসান রুবেল

৯

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক

১০

নোয়াখালীতে ডিএনসি-এসআরবির যৌথ অভিযান: বিদেশি মদ ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

১১

অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর

১২

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

১৩

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের আহ্বান: ড. আতিক মুজাহিদ

১৪

প্রধানমন্ত্রীর জন্মদিনে বগুড়ায় পথশিশুদের পাশে ছাত্রদল

১৫

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১৬

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

১৭

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

১৮

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

১৯

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

২০