অনলাইন ডেস্ক | প্রেস ডেস্ক বিডি
২ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

Share this news with

সৌদি আরব থেকে দেশে ফেরা ওমরাহযাত্রীদের জমজমের পানি সরবরাহে দীর্ঘ সময় লাগায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাদের সাময়িক বরখাস্তের পাশাপাশি বিভাগীয় কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইট। ফ্লাইটটির যাত্রীদের জমজমের পানি পেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হয়।

বিমান কর্তৃপক্ষ জানায়, জমজমের পানি বহনকারী কনটেইনার বিমান থেকে নামানোর পর সেটি পরবর্তী প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত ব্যাগেজ বেল্টে পৌঁছাতে বিলম্ব হয়। সংশ্লিষ্ট কাজে দায়িত্বে থাকা কর্মকর্তাদের গাফিলতিকেই এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঘটনার পর ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

যাত্রীদের দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দিতে বিমানের নিজস্ব সংরক্ষিত জমজমের পানি দিয়ে সরবরাহ শুরু করা হয়। পরে দ্বিতীয় একটি কনটেইনারের অবস্থান শনাক্ত হওয়ার পর সেখানকার পানিও সংশ্লিষ্ট যাত্রীদের মধ্যে বিতরণ করা হয়।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি ঠেকাতে অভ্যন্তরীণ তদারকি আরও জোরদার করা হয়েছে। যাত্রীদের সময়মতো সেবা নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে জমজমের পানি পেতে বিলম্বের অভিযোগ তুলে ফ্লাইটটির কয়েকজন সংসদ সদস্য বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল, ঢাকায় অবতরণের পর প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেও ট্যাগযুক্ত জমজমের পানি তারা হাতে পাননি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০