নিজস্ব সংবাদদাতা
২৪ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাতুয়াইল ফ্লাইওভারে ছিনতাই: ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী গুরুতর আহত

—প্রতীকী ছবি।

Share this news with

রাজধানীর ডেমরা এলাকার মাতুয়াইল ফ্লাইওভারে ছিনতাইকারীদের হামলায় এক ফল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ রাকিব (৩৫)। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী। তার পিতা মৃত আলী মিয়া। রাকিব ডেমরার দ্বীপপুর খোলাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানা যায়, মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে মাতুয়াইল ফ্লাইওভারের ওপরের অংশে ৪ থেকে ৫ জন অজ্ঞাত ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রাকিবকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় ৪৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় অটোচালক রুহুল আমিন আহত রাকিবকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সকাল ৬টা ৪৫ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রাকিবের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে এবং তার অবস্থা গুরুতর। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। রাজধানীতে ভোরবেলায় এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

১০

ঢাবিতে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

১১

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

১২

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

১৩

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

১৪

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৫

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

১৬

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

১৭

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৮

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০