মাফিকুল ইসালম, দিনাজপুর (সদর) প্রতিনিধি
৬ মে ২০২৬, ১:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে পৃথক অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Share this news with

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা, ট্যাবলেট ও চোলাই মদসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ ও ৬ মে ফুলবাড়ী থানার একাধিক পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

৫ মে সন্ধ্যায় পৌর শহরের মনসুর আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো. হযরত আলী (৩২), পশ্চিম গৌরীপাড়া গ্রামের মনসুর আলীর ছেলে মো. আব্দুল মজিদ (৪৫) এবং দাদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে মো. এমদাদুল হক (৪৫)।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে। একই মামলায় পশ্চিম গৌরীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. শওকত আলী (৫০)-কে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।

একই দিনে পৃথক আরেক অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১১০ গ্রাম গাঁজাসহ শ্রী সোহাগ মোহন্ত নন্দ (২৬)-কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একটি মামলা (মামলা নং-৯) দায়ের করা হয়েছে।

৬ মে আরেক অভিযানে ৪৬ লিটার চোলাই মদসহ সনতি মারডি ওরফে লতা (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আরও ২–৩ জন অজ্ঞাতনামা আসামি পলাতক রয়েছে বলে জানানো হয়েছে। একইদিন মাদক সেবনের সময় মো. শফিকুল ইসলাম সাজ্জাদ (৩৬)-কে গ্রেপ্তার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০