মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবিদ্বারে পারিবারিক কলহের জেরে ছেলের পিটুনিতে বাবা নিহত, এলাকায় শোক

Share this news with

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের বেধড়ক মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক বৃদ্ধ পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পৌর এলাকার বড় আলমপুর গ্রামের কুশাগাজী বাড়িতে এই ঘটনা ঘটে।

​নিহত আব্দুল আলিম সেনু ওই গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক। একসময় বাজারের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন করা ছেনু মিয়া, বর্তমানে দিনমজুরের কাজ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) পলাতক রয়েছে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল পেশায় দিনমজুর হলেও সে মাদকাসক্ত ছিল। রোজগারের সব টাকা সে মাদকের পেছনেই ওড়াত। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাত এবং এই নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

​শনিবার সকালে রাসেল টাকা দাবি করলে সেনু মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এ‌তে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে রাসেল ক্ষিপ্ত হয়ে একটি লাঠি দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি মারধর করে। লাঠির আঘাতে সেনু মিয়া গুরুতর আহত হয়ে লু‌টি‌য়ে প‌ড়ে।

স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, রাসেল পূর্বেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। তার মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল। কিছুদিন আগেই রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে।

​এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহ‌তের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষ‌য়ে এখনও কেউ মামলা দায়ের করে‌নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০