মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

Share this news with

কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। পরে প্রশাসনের কাছে ৪ দফা দাবি তুলে ধরে তারা অবরোধ স্থগিত করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে গন্ধমতিতে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা ৪ দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো– অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর, কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের দায়িত্ব স্বীকার করে প্রত্যাহার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও  আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠন।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার অপ্রতিম নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অনিয়মের অভিযোগে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দায়িত্ব হস্তান্তর

বিএমএসআরআইয়ের জটিলতা নিরসনে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আদমদীঘি প্রেসক্লাব কমিটি গঠন – সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

যাত্রাবাড়ীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ

৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা

শাহবাগে রাষ্ট্র সংলাপ ফোরামের অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার মূল রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার

মজুরি বৃদ্ধি ও ন্যায্য দামের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

১০

জাবির লোক প্রশাসন বিভাগের নতুন সভাপতি আরজুমান নাজিজ

১১

বগুড়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বিপিজিএ সংবর্ধনা

১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

১৩

শাহবাগে মঞ্চ ২৪-এর সংবাদ সম্মেলন ও লাঠি মিছিল

১৪

বগুড়ায় মাদক মামলার সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

১৫

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম প্রত্যাখ্যান ১১ দলীয় ঐক্যের

১৭

ঠাকুরগাঁওয়ে রেকর্ডিয় গ্রামীণ সড়কের মাটি কাটার অভিযোগ

১৮

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা

১৯

এক ছাদের নিচে সাত দপ্তর, ধুনটে নতুন প্রশাসনিক ভবন উদ্বোধন

২০