
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম এবং ২০ সেপ্টেম্বরের কথিত লকডাউনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ীর আশপাশ এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দলটির ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা রতন হাওলদার, শিপন মুন্সি ও সুজন মাতবরসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশকে ঘিরে যাত্রাবাড়ী এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন