
বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (বিএমএসআরআই) নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৫৫ মিনিট থেকে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএমএসআরআইয়ের ব্যবস্থাপনা কমিটির একাংশের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির একাংশের মাধ্যমে প্রতিষ্ঠানটি জোরপূর্বক দখলের কারণে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। এসব বিষয় রাষ্ট্রের দৃষ্টিতে এনে দ্রুত সুরাহার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিএমএসআরআইয়ের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, কো-চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ সিদ্দিক উল্লাহ এবং অনারারি সেক্রেটারী মিসেস সামসুন নাহারসহ প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিএমএসআরআইকে ঘিরে সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মন্তব্য করুন