
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি, মজুরি বোর্ড পুনর্গঠন এবং পোশাকশিল্পের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF)।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১০ মিনিট থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির উদ্যোগে ‘গার্মেন্টস শ্রমিক ফেয়ার ওয়েজ : ফেয়ার প্রাইস’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির লক্ষ্যে মজুরি বোর্ড পুনর্গঠন, শ্রমিকদের ‘ফেয়ার ওয়েজ’ এবং গার্মেন্টস পণ্যের ‘ফেয়ার প্রাইস’ নিশ্চিত করার দাবি জানানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পুরান পল্টন পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিনুল হক আমিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন