এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

Share this news with

বগুড়ার সান্তাহারে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের পৌরসভার লাইসেন্স দেওয়ার কথা বলে চালক-মালিকদের কাছ থেকে ৬০০ থেকে ৭০০ টাকা করে আদায়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সান্তাহার রেলগেটের পশ্চিম পাশে বাঁধন ফ্যাক্স দোকানের সামনে ঘটনাটি ঘটে। তারা হলো-উপজেলার বড়টিকরি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭) ও পৌর শহরের আসতুল সরকারের ছেলে আলম হোসেন (৫৬)।

মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পোস্ট অফিস মসজিদের গলিতে আতর-টুপির দোকানের মালিক বেলাল হোসেন খন্দকারের শ্বশুর ফারুক সরদার ব্যাটারিচালিত ভ্যান চালান। ঘটনার সময় ভ্যানচালক ফারুক সরদারের কাছ থেকে লাইসেন্সের কথা বলে ৭০০ টাকা দাবি করেন রবিউল ইসলাম।

বিষয়টি নিয়ে বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি আলম হোসেনের কাছ থেকে অটোরিকশা ও ভ্যানের লাইসেন্স নিয়ে বিক্রির কথা জানান। পরে আলম হোসেন ঘটনাস্থলে এলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অনুমোদনবিহীন লাইসেন্স, মালিক লাইসেন্সের ৭টি বহি ও চালক লাইসেন্সের ৭টি বহি জব্দ করে। এ ঘটনায় বেলাল হোসেন খন্দকার বাদি হয়ে আদমদীঘি থানায় আটক দু’জনসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে শাহবাগে শিক্ষার্থী সমাবেশ

‎কোটবাড়ি থেকে কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে নিখোঁজ

ক্যান্সার আক্রান্ত শিশুদের সচেতনতায় PHOSB-এর পথযাত্রা

লাইসেন্সের নামে ভ্যান চালকদের কাছ থেকে চাঁদা আদায়

বিটিভি ইউলুপ থেকে পরপর দুই ককটেল বিস্ফোরণ, প্রাইভেটকারের রং ক্ষতিগ্রস্ত

জাকসুর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য কম্পিউটার উপহার

কাফরুল থানার সামনে জব্দ বাসে অগ্নিসংযোগ

সদরপুরে কালাচ সাপকে দাঁড়াশ ভেবে ধরতে গিয়ে দংশনে মৃত্যু

গড়াইয়ের বুকে ছুটল নৌকা, উৎসবে মাতল কুষ্টিয়াবাসী

সুনীল অর্থনীতিতে বিএমইউ শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের চ্যালেঞ্জ বিএনপি নেতার

১১

কুবিতে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি ছাত্রদলের

১২

অপরাধ নিয়ন্ত্রণে শেরপুর থানা পুলিশের কঠোর অবস্থান

১৩

নোবিপ্রবিতে অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি, শোকজ দুই শিক্ষককে

১৪

বান্দরবানে ৫% কোটা পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

১৫

সাভারে এসআই আলতাফ হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ঢাবি ক্যাম্পাসে ২০০ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ, উপাচার্যের সঙ্গে ছাত্রদলের বৈঠক

১৭

বান্দরবানে ২৪৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৮

ডাকসুর এক বছরের কার্যক্রমের বিবরণ উপস্থাপন

১৯

বগুড়ায় ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

২০