আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান জেলহাজতে

Share this news with

কুমিল্লার দাউদকান্দিতে এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে (২৮) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন এই আদেশ দেন। এর আগে পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল কড়া নিরাপত্তাবলয় তৈরি করে জিসানকে আদালত চত্বরে নিয়ে আসে। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ হেফাজতে ৪ দিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ বেলা ১২টার দিকে জিসান মিয়াকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সুস্থ বলে প্রতিবেদনে উল্লেখ করেন। দুপুরের দিকেই তাঁকে আদালতে হাজির করার কথা থাকলেও, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিকেল সাড়ে ৫টায় তাঁকে আদালতে তোলা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ এবং পরবর্তীতে তাঁর গর্ভের ভ্রূণ নষ্ট করার অভিযোগে জিসান মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার রাতে জিসান মিয়াকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তবে গ্রেপ্তারের পরপরই তিনি নিজেকে ‘অসুস্থ’ দাবি করলে পুলিশি প্রহরায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফলে গত ৪ দিন তাঁকে আদালতে সোপর্দ করা সম্ভব হয়নি।

গত সপ্তাহে জিসান মিয়া দাউদকান্দি থেকে নিখোঁজ হয়েছেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। নিখোঁজের একদিন পর, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় জিসানকে ‘অচেতন’ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবার প্রচার করে।তবে নিখোঁজ ও অপহরণের এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন কুমিল্লার জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান,জিসান মিয়াকে কেউ অপহরণ বা গুম করেনি।নারী ঘটিত মামলার আইনি প্রক্রিয়া এবং গ্রেপ্তার এড়াতে তিনি নিজেই সুকৌশলে আত্মগোপনে ছিলেন।পুরো ঘটনাটি আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা ছিল।

আদালতের আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যায় কড়া পুলিশি পাহারায় জিসান মিয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০