সর্বশেষ
||জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন||পল্লী বিদ্যুতের জিএম এর অপসারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান||ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ||ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান||নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর||শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব||ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন||প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি
লালমনিরহাট প্রতিনিধি
২ মে ২০২৬, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি)”—এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Share this news with

দেশের একমাত্র “অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (এএইউবি)” —এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শনিবার (২ মে) দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তোমাদের প্রত্যয় হবে আকাশের সীমানা ভেদ করা, মহাকাশে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠা করা। লালমনিরহাট অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে আগামী দিবের বিমান প্রকৌশলী, গবেষক ও মহাকাশ বিজ্ঞানী। এই বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক।

ত্রাণমন্ত্রী আরও বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের আধুনিক জ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে এই অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কেবলমাত্র জাতীয় পর্যায়ে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও অ্যাভিয়েশন শিল্পের জন্য দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির প্রশংসা করে বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন সাধিত হবে এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্প্রেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

ত্রানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন, কিউব স্যাটেলাইট সহ মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামাদি, বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ সুবিধা পরিদর্শন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিমানবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভসূচনা করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তাফিজুর রহমান প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিসহ সুধীজনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জানান।

উল্লেখ্য, “অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ” ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। পরবর্তীতে ০৩ জুলাই ২০২২ তারিখে লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে এ বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয় ৪টি অনুষদের অধীনে ৪টি স্নাতক ও ৫টি স্নাতকোত্তর কোর্স পরিচালনা করছে। ২০৪১ সালের মধ্যে ৮টি অনুষদের অধীনে ৪৫টি বিভাগে ৯,০০০ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার আলোয় আলোকিত করার লক্ষে অত্র বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

পল্লী বিদ্যুতের জিএম এর অপসারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁও চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার এক দিন পর সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ

ঠাকুরগাঁওয়ে মাদক বিরোধী যৌথ অভিযান

নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার ১০১টি হারানো মোবাইল, প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর

শাহবাগে আন্তর্জাতিক সংস্থা SCCM-এর জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের তৃতীয় সেরা প্রতিনিধি হলেন বগুড়ার এসএম ফারহান লাবিব

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ, উদ্বেগ উৎকণ্ঠায় পরিবার

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের দ্বিতীয় সেরা প্রতিনিধি বরগুনার মহিবউল্লাহ কিরন

প্রেস ডেস্ক বিডি’র জুন মাসের সেরা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরের পারভেজ বাঙালি

১০

শহীদদের স্মরণে বগুড়ায় ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ কর্মসূচি অনুষ্ঠিত

১১

বগুড়ার আদমদীঘিতে ছাত্রীকে কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই!

১২

এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল থানা পুলিশ

১৩

১৫ বিজিবির অভিযানে ২৯৪ বোতল ফেয়ার ডিল সিরাপ জব্দ

১৪

কুমিল্লার দেবিদ্বারে ৪ হাজারের বেশি কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

১৫

লালমনিরহাটে কলেজে ভর্তি হতে বাড়ী থেকে বের হয়ে কিশোরী নিখোঁজ,থানায় অভিযোগ

১৬

ফুসকা চটপটির নামে কী খাচ্ছেন? মৌলভীবাজারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবিতে) আইকিউএসির একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক কর্মশালা

১৮

দৌলতপুরে আলোচিত পীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর, কারাগারে খাজা আহমেদ ও আসাদ

১৯

জাবিতে পলাশী থেকে বাংলাদেশ: ইতিহাসের শিক্ষা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা

২০