নিজস্ব সংবাদদাতা
২৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফতুল্লায় ছিনতাইকারীদের তাণ্ডব: ছুরিকাঘাতে ব্যবসায়ী সংকটাপন্ন

—প্রতীকী ছবি।

Share this news with

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গভীর রাতে ছিনতাইকারীদের হামলায় এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতের এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান তার আত্মীয়-স্বজনরা।

আহত ব্যক্তির নাম সজীব (৩২)। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার পিতা আক্তার হোসেন। সজীবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার খালিসটি গ্রামে হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার কাশিপুর খিলমার্কেট এলাকায় ৪ থেকে ৫ জন অজ্ঞাত ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে সজীবকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছে থাকা নগদ প্রায় ২৫ হাজার টাকা এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর সজীবের ভাই নাহিদ ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ভোর ৩টা ৫৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সজীবের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের মতে, এলাকায় সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০