সর্বশেষ
||পাহাড়ি ঢলে সেতু ভেঙে বিচ্ছিন্ন নোয়াপতং ইউনিয়নে সানাসে প্রু পাড়া||আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাড়িভাড়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভাড়াটিয়ার, আটক ২||বান্দরবান শহরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ঘরে ফিরছেন বাসিন্দারা||বগুড়ায় দায়িত্ব পালনে গিয়ে অনৈতিক সম্পর্ক, ধুনট থানার এসআই প্রত্যাহার||আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ||বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার||বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ||কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা||বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা||আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর
উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবান শহরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ঘরে ফিরছেন বাসিন্দারা

Share this news with

বান্দরবান শহরের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। টানা দুই দিন ভারী বৃষ্টি না হওয়ায় শহরের অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে। তবে কয়েকটি নিম্নাঞ্চলে এখনো জলাবদ্ধতা রয়েছে। পানি কমে যাওয়ায় বাসিন্দারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা শুরু করেছেন।

দুর্গত এলাকার বাসিন্দারা জানান, বৃষ্টি না হওয়ায় গতকাল রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকা থেকে দ্রুত পানি নেমে গেছে। যেসব এলাকায় কয়েক দিন আগেও বুকসমান পানি ছিল, সেসব স্থান এখন প্রায় পানিশূন্য।

সোমবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পানি কমে যাওয়ায় আর্মিপাড়া, মেম্বারপাড়া, কাশেমপাড়া, ইসলামপুর, হাফেজঘোনা, ক্যচিংঘাটা ও বালাঘাটা এলাকার বাসিন্দারা ঘরবাড়ি ও দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত সময় পার করছেন। অধিকাংশ সড়কে যান চলাচল শুরু হয়েছে। কোথাও কোথাও সামান্য জলাবদ্ধতা থাকলেও পায়ে হেঁটে চলাচল করা সম্ভব হচ্ছে।

দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিষ্কারের পাশাপাশি ক্ষয়ক্ষতির হিসাব করছেন ব্যবসায়ী ও বাসিন্দারা। জীবিকার তাগিদে অনেকেই ধীরে ধীরে কর্মস্থলেও ফিরতে শুরু করেছেন।

আর্মিপাড়ার বাসিন্দা রুমা বেগম বলেন, “ভোররাত তিনটার দিকে পানি কমতে শুরু করে। এখন পানি নেই বললেই চলে। তবে ঘরের ভেতর প্রচুর কাদা জমে আছে। সকাল থেকে পরিষ্কার করছি, সারাদিন লেগে যাবে।”

কাশেমপাড়ার ব্যবসায়ী কালাম হাওলাদার বলেন, “পাঁচ দিন পানিবন্দী ছিলাম। পাশের একটি চারতলা ভবনে আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় দোকানের কোনো মালামাল বের করতে পারিনি। সারারাত ধরে দোকান পরিষ্কার করছি। সবকিছু স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন লাগবে।”

উজানিপাড়ার বাসিন্দা উসাংমা মারমা বলেন, “গতকাল থেকে বাড়ি পরিষ্কার করছি। কাঠের ঘর হওয়ায় সারারাত ঘুমাতে পারিনি। আজ রাস্তার ওপর রাখা জিনিসপত্র আবার ঘরে তুলব।”

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে দূরপাল্লার বাস চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল শুরু হয়েছে। তবে কয়েকটি স্থানে এখনো সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করছে। অন্যদিকে পাহাড়ধসের কারণে রোয়াংছড়ি, রুমা ও থানচির সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। এসব এলাকায় যাত্রীরা ভেঙে ভেঙে চাঁদের গাড়িতে চলাচল করছেন।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক বলেন, “পরিস্থিতির উন্নতি হলেও অনেক মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। দুপুরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। অনেক পরিবার ঘরে ফিরলেও তারা এখনো ঘরবাড়ি পরিষ্কার করতে ব্যস্ত। রান্না করার মতো পরিস্থিতি না থাকায় তাদের জন্য দুপুর ও রাতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়ি ঢলে সেতু ভেঙে বিচ্ছিন্ন নোয়াপতং ইউনিয়নে সানাসে প্রু পাড়া

আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাড়িভাড়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ভাড়াটিয়ার, আটক ২

বান্দরবান শহরে বন্যা পরিস্থিতির আরও উন্নতি, ঘরে ফিরছেন বাসিন্দারা

বগুড়ায় দায়িত্ব পালনে গিয়ে অনৈতিক সম্পর্ক, ধুনট থানার এসআই প্রত্যাহার

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ছাত্রদলের উদ্যোগে ৬০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

বাকলিয়ায় পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে চসিক মেয়র ডা. শাহাদাত, দিলেন খাদ্য সহায়তা

আলমারিতে বিষাক্ত সাপ: পেঁয়াজ নিতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

১০

পতেঙ্গায় কোস্ট গার্ডের হানা: ফেলে যাওয়া পৌনে ২ কোটি টাকার বিদেশি মদ জব্দ

১১

৫ দিন পর কক্সবাজারের ট্রেন সচল, পর্যটক এক্সপ্রেসের মাধ্যমে যোগাযোগ পুনরুদ্ধার

১২

বাঁশখালীতে বন্যাকবলিতদের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ, ত্রাণ বিতরণ

১৩

‎বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের সহায়তায় মাটিরাঙ্গা সেনা জোন

১৪

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন

১৫

‎দোয়ারাবাজারে অর্ধকোটি টাকার সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম, ক্ষুব্ধ এলাকাবাসী

১৬

চা-বাগানের ম্যানেজারের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কাটার মামলা

১৭

ঢাকার মিরপুরে ডিবির অভিযানে বদলগাছির নারী হত্যা মামলার আসামি সৌখিন গ্রেপ্তার

১৮

ধরলা নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা

১৯

বগুড়া সদরে গভীর রাতে যাত্রীবাহী বাসে ৩০০ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

২০