পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৯ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পতেঙ্গা টার্মিনালে সক্ষমতার নতুন অধ্যায়: চীন থেকে এলো ৩০ মিলিয়ন ডলারের ৪ আধুনিক ক্রেন

Share this news with

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাইলফলক যুক্ত হয়েছে। টার্মিনালটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) চীন থেকে চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) আমদানি করেছে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় ক্রেন বহনকারী বিশেষায়িত জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ পতেঙ্গা কনটেইনার টার্মিনালের জেটিতে এসে পৌঁছায়।

প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে আমদানিকৃত এসব হেভি-ডিউটি ক্রেন যুক্ত হওয়ার ফলে পিসিটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বর্তমানে টার্মিনালটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় আড়াই লাখ টিইইউএস হলেও নতুন ক্রেন চালু হলে তা বেড়ে প্রায় ৬ লাখ টিইইউএসে উন্নীত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্দর সূত্র জানায়, কর্ণফুলী নদীর পিসিটি সংলগ্ন চ্যানেলে জাহাজটি নিরাপদে ভেড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। বন্দরের দুইজন অভিজ্ঞ পাইলট ও তিনটি শক্তিশালী টাগবোটের সহায়তায় জাহাজটিকে জেটিতে নোঙর করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন।

ক্রেন খালাস কার্যক্রম চলাকালে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পিসিটি সংলগ্ন নদীপথে সব ধরনের বাণিজ্যিক জাহাজ, লাইটারেজ ভেসেল, ট্যাংকার ও মাছ ধরার ট্রলারের চলাচলে বিশেষ সতর্কবার্তা জারি করেছে বন্দর প্রশাসন।

বন্দর সংশ্লিষ্টদের মতে, যেসব কনটেইনার জাহাজে নিজস্ব ক্রেন নেই, সেসব জাহাজ থেকে দ্রুত ও নিরাপদে পণ্য ওঠানামার ক্ষেত্রে নতুন গ্যান্ট্রি ক্রেনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে লজিস্টিক ব্যয়ও হ্রাস পাবে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে পিসিটিতে ১ লাখ ৪৩ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। নতুন ক্রেন সংযোজনের ফলে এই সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এসব ক্রেন সরবরাহের চুক্তি সম্পাদন করে আরএসজিটি। এর আগে প্রতিষ্ঠানটি ২৬ মিলিয়ন ডলার ব্যয়ে ১৪টি আরটিজি ক্রেনও টার্মিনালে সরবরাহ করেছিল।

প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ২০২৩ সালের ডিসেম্বরে ২২ বছরের জন্য সৌদি আরবভিত্তিক অপারেটর আরএসজিটির কাছে হস্তান্তর করা হয়। চুক্তি অনুযায়ী, টার্মিনালটির আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে ধাপে ধাপে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ আগস্ট সামনে রেখে ঝটিকা মিছিলের প্রস্তুতি, ৫৩ জন আটক

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

১০

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১১

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১২

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১৩

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৫

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৬

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৭

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৮

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৯

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

২০