রায়হান পারভেজ, সাতক্ষীরা (সদর) প্রতিনিধি
২১ জুন ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, মহামারির আশঙ্কায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

Share this news with

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতনাখালি এলাকায় নদীভাঙন কবলিত চরে দীর্ঘদিন ধরে মরা কাঁকড়া ফেলার কারণে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এসব বর্জ্য অপসারণ না করা হলে এলাকায় পরিবেশ দূষণের পাশাপাশি রোগব্যাধি ও মহামারির আশঙ্কা দেখা দিতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। তারা বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাঁতনাখালি গ্রামের নদীভাঙন এলাকায় কয়েকটি কাঁকড়া হ্যাচারির মরা কাঁকড়া ফেলে রাখা হয়েছে। এসব বর্জ্য পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি সেখানে পোকামাকড়েরও উপদ্রব দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা খালেকুল গাজী জানান, হ্যাচারির মালিকরা নিয়মিতভাবে মরা কাঁকড়া নদীভাঙন এলাকায় ফেলছেন। ফলে দুর্গন্ধে নদীপাড়ের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ওয়াপদা বেড়িবাঁধ দিয়ে চলাচলের সময় নাকে কাপড় না দিয়ে যাতায়াত করা যায় না। বাতাসের সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খাবার গ্রহণ করাও কষ্টকর হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে হ্যাচারি মালিকদের নিষেধ করলে তারা উল্টো স্থানীয়দের অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দেন।

আরেক বাসিন্দা আবুল হোসেন বলেন, একাধিকবার মরা কাঁকড়া নদীর পাড়ে না ফেলার অনুরোধ করা হলেও তা মানা হচ্ছে না। নদীতে বর্জ্য ফেলা নিষিদ্ধ হলেও বিষয়টি দেখেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তি শাহিন আলম বলেন, হ্যাচারির মরা কাঁকড়া নির্দিষ্ট নিয়মে মাটিতে পুঁতে ফেলার কথা। কিন্তু তা না করে উন্মুক্ত স্থানে ফেলে রাখায় পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে দাঁতনাখালি এলাকার হ্যাচারি মালিক জুয়েলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার হ্যাচারির মরা কাঁকড়া নদীর পাড়ে ফেলা হয় না। বরং মরা কাঁকড়া না ফেলার জন্য আমি সেখানে সাইনবোর্ড দিয়েছিলাম, যা দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলেছে। এলাকার কিছু ক্ষুদ্র হ্যাচারি ব্যবসায়ী তাদের ঘেরের মরা কাঁকড়া সেখানে ফেলতে পারে।”

এদিকে স্থানীয়দের দাবি, পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে দ্রুত মরা কাঁকড়ার স্তুপ অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

১

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

২

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৩

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৪

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

৫

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৬

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৭

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৯

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১০

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১১

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১২

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৩

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৪

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৬

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৭

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৮

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৯

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

২০