সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার আজিজুল হক ক্যাম্পাসে বিশ্বকাপ উন্মাদনা, ছাত্রদলের উদ্যোগে বড় পর্দায় খেলা

Share this news with

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বে বইছে উন্মাদনার ঝড়, তখন সেই আবহে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী আয়োজন করেছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। শিক্ষার্থীদের একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে কলেজ ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ প্রদর্শনের আয়োজন করা হয়।

রোববার (২৮ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আর্জেন্টিনা বনাম জর্ডানের এই ম্যাচে প্রিয় দলের সমর্থনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ আর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস হয়ে ওঠে প্রাণচঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।

এ সময় সন্ধান বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনায় বিশ্বাসী। অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমাদের এই উদ্যোগে শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া ও উৎসাহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, আগামী দিনেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা গেলে তাদের মানসিক ও মনস্তাত্ত্বিক বিকাশ আরও সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয় জীবন হবে আরও প্রাণবন্ত।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারা বিশ্বের উন্মাদনার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীরা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে জানান, বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার এই উদ্যোগ ক্যাম্পাসে ভিন্নমাত্রার আনন্দ যোগ করেছে এবং তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০