মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১৬ জুন ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

Share this news with

নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জন্তীগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদরে মেয়ের বাড়িতে দাওয়াত শেষে ছেলে আর্সাদুল হকের মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন শামসুন্নাহার। পথে ডাকবাংলো সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ভান্ডারপুর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলে বসে থাকা শামসুন্নাহার ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে রেখে চালক পালিয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১০

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১১

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১২

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৩

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

১৪

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে LSPদের অবস্থান

১৫

প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১৬

নন্দীগ্রামে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কাঁদলেন বিএনপি নেতারা

১৭

নন্দীগ্রামে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ, ধরে পুলিশে সোপর্দ

১৮

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

১৯

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবিতে ‘কমল’ এর বৃক্ষরোপণ

২০