এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ফিস্টকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত সদস্যসচিব ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাবিবুর রহমানের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

গত ৫ আগস্ট বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় হাবিবুর রহমান স্বাধীনতা দিবস হলের নিচে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের শিক্ষার্থী আকাশকে খাবার দিতে যান। এ সময় অন্য হল থেকে আসা কয়েকজন শিক্ষার্থী তাকে উচ্চস্বরে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদ জানালে অভিযুক্তরা তার দিকে তেড়ে আসেন।

পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখতে হাবিবুর রহমান হল প্রভোস্টের কক্ষের সামনে আশ্রয় নেন। অভিযোগ অনুযায়ী, সেখানেও অভিযুক্তরা গিয়ে সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। এ সময় তার গেঞ্জি ছিঁড়ে ফেলা হয় এবং হাতে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেন।

লিখিত অভিযোগে হামলায় জড়িত হিসেবে সাত শিক্ষার্থীর নাম উল্লেখ করেছেন হাবিবুর রহমান। তারা হলেন—আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিপলু, বিল্লাল ও জিয়াম; ২০২১-২২ শিক্ষাবর্ষের অয়ন; ২০২২-২৩ শিক্ষাবর্ষের জয় কুমার; ফিশারিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাদিক এবং রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তামিম।

অভিযোগপত্রে হাবিবুর রহমান ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে স্বাধীনতা দিবস হলের সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত ঘটনা উদঘাটনেরও দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, “তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০