এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

Share this news with

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা-য় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নিরব আহমদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো ভাই সাকিবুল ইসলাম (১৫)।

সোমবার (১১ মে) বিকেলে পাগলা-জগন্নাথপুর সড়কের আক্তাপাড়া কালাব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব উপজেলার দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের সৌদি প্রবাসী তাজুল ইসলাম ওরফে তাদির আহমদের ছেলে এবং আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা-র অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্তাপাড়া মিনাবাজার থেকে পাগলা বাজারের উদ্দেশ্যে জিক্সার মোটরসাইকেলে রওনা দেন দুই কিশোর। কালাব্রীজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন সাকিবুল।

পরে স্থানীয়রা আহত সাকিবুলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অলী উল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শান্তিগঞ্জ থানা পুলিশ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০