পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে মাঠে ১১ দলীয় জোট, উধাও নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা

Share this news with

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপপ্রচার রুখতে বন্দরনগরী চট্টগ্রামে কড়া পাহারায় রয়েছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই নগরীর ৪১টি ওয়ার্ডের রাজপথে সক্রিয় অবস্থান নিয়েছেন জোটের নেতাকর্মীরা। অন্যদিকে, বিকাল ৩টা পর্যন্ত নগরীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ-সংগঠনের ঝটিকা মিছিল কিংবা কোনো ধরনের রাজনৈতিক তৎপরতার খবর পাওয়া যায়নি।

নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখা গেছে, সকাল থেকেই থমথমে পরিস্থিতির মাঝে সতর্ক অবস্থানে রয়েছেন জোটের নেতাকর্মীরা। বহদ্দারহাট, টাইগারপাস, জিইসি মোড়, ২ নম্বর গেট, পলিটেকনিক, বায়েজিদ ও আগ্রাবাদসহ বিভিন্ন প্রধান সড়ক এবং অলি-গলিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এ সময় বিভিন্ন স্থানে রাজনৈতিক আলোচনা সভা, সমাবেশ ও মিছিল করতে দেখা যায় তাদের।

মাঠে সক্রিয় থাকা দলগুলোর মধ্যে রয়েছে: বিএনপি এবং এর অঙ্গ-সংগঠন (যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল), জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির, এনসিপি, যুবশক্তি, নারীশক্তি এবং ছাত্রশক্তি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, “আমাদের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে ৪১টি ওয়ার্ডেই নেতাকর্মীরা সতর্ক পাহারায় আছেন। কোনো দুষ্কৃতকারী যেন মাঠে নেমে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছি।”

বিকালে বিক্ষোভ ও সন্ধ্যায় মশাল মিছিলের ডাক

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আজ বিকাল সাড়ে ৪টায় নগরীর ২ নম্বর গেট চত্বরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (চট্টগ্রাম উত্তর জেলা)। এছাড়া দলটির মহানগর শাখার উদ্যোগে আজ সন্ধ্যায় ২ নম্বর গেট এলাকা থেকে প্রবর্তক মোড় পর্যন্ত একটি মশাল মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতা ঠেকাতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। নগরীর মোড়ে মোড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে। কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

১

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

২

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

৩

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

৪

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৫

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

৬

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

৭

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

৮

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১০

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১১

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

১২

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জিসাস বগুড়া মহানগরের শ্রদ্ধা

১৩

শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

১৪

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১৫

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

১৬

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

১৭

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

১৮

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

১৯

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

২০