মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
২৬ জুন ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ পালিত

Share this news with

‘’বিশ্বের মাদক সমস্যা: বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার ২৬ জুন ২০২৬ বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬”। দিবসটি উপলক্ষে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা-এর যৌথ আয়োজনে সকাল ১০.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

​র‍্যালি শেষে সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরগুনার পক্ষে সভাপতিত্ব করেন জনাব অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। আরো উপস্থিত ছিলেন  ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখার সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বরগুনা জেলার উপপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পুলিশ বিভাগের প্রতিনিধি, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধিবর্গ, স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ পরিণতির কথা তুলে ধরে যুবসমাজকে এর কড়াল গ্রাস থেকে রক্ষা করার আহ্বান জানান। তারা বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কেবল সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সচেতনতা অপরিহার্য। এছাড়া মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর প্রশাসনিক অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সভায় উপস্থিত সকলকে মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।”

উল্লেখ্য জাতিসংঘ ঘোষিত এ দিবসের মূল উদ্দেশ্য হলোঃ মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মাদকাসক্তি প্রতিরোধ এবং অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে বিশ্বজনমত গড়ে তোলা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীরা পেল উপকরণ ও হাজী ফাউন্ডেশনের দোয়া

১

বগুড়ায় বিসিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ উদ্বোধন

২

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

৩

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

৪

কুবি সিন্ডিকেটের সদস্য হিসেবে নিয়োগ পেলেন তিন অধ্যাপক

৫

শাহবাগে আন্তর্জাতিক সংগ্রাম ও সংহতি দিবস উপলক্ষে কর্মসূচি

৬

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত-১

৭

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা উদযাপন

৮

বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নেটওয়ার্কের সংকটে আলীকদমের কুরুকপাতা

৯

নায়েব আব্দুস সালামকে ঘিরে শেরপুরের ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির নানান অভিযোগ

১০

বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

১১

বগুড়ায় প্রধানমন্ত্রীর চিকিৎসকের আর্থিক সহায়তার চেক বিতরণ

১২

শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন ঘটছে: মোশারফ হোসেন এমপি

১৩

ফ্যামিলি কার্ডের কথা বলে সরকার মুলা ঝুলিয়ে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে : আতিকুর রহমান

১৪

সিলেটে জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবিরের সমাপ্তি

১৫

মিটফোর্ড সুইপার কলোনী উচ্ছেদ বন্ধের দাবিতে শাহবাগে নাগরিক সমাবেশ

১৬

জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগে জাগ্রত জুলাই ফোরামের বিক্ষোভ

১৭

সিফাত আব্দুল্লাহর মুক্তির দাবিতে শাহবাগে রাষ্ট্রসংলাপ ফোরামের মানববন্ধন

১৮

শিক্ষা ও গবেষণায় এআইয়ের ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

১৯

বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে পরিচর্যা, কারবারি গ্রেপ্তার

২০