মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামহীন বৃষ্টিতে বিপর্যস্ত বরগুনার জনজীবন

Share this news with

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলে টানা সপ্তাহব্যাপী গুঁড়ি গুঁড়ি, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে অঞ্চল ভেদে বরগুনার পায়রা সহ সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

টানা ও ভারী বর্ষণে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নিষ্কাশন ব্যবস্থার অভাব ও দুর্বল ড্রেনেজের কারণে পৌর শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলা শহর ও উপকূলীয় চরাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

একটানা ভারী ও মাঝারি বৃষ্টির কারণে বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী, বামনা, বেতাগী ও তালতলী উপজেলার নিচু এলাকার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় রান্নাবান্নাসহ স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বৈরি আবহাওয়ায় মাছ ধরতে না যাওয়ায় ঋণের জালে আটকা পরছে হাজারো জেলে। রিকশাচালক, দিনমজুর ও কৃষকদের আয় কমে গেছে এবং কর্মহীন হয়ে পড়ার কারণে নিম্ন আয়ের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। তলিয়ে গেছে কৃষকের ফসলের মাঠ এবং ভেসে যাচ্ছে অনেক মাছের ঘের, যার ফলে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ একে.এম নাজমুল হক স্বাক্ষরিত গতকাল ৬জুলাই বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বরগুনাসহ দেশের উপকূলীয় অঞ্চলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সকল মাছ ধরা ট্রলারকে নিরাপদ আস্রয়ে অবস্থান নেয়ার জন্য বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায় গভীর নিম্নচাপ কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এর প্রভাবে দমকা বা ঝড়ো হাওয়া কেন্দ্রের চারপাশে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় পায়রাসহ উপকূলীয় সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে এবং পরবর্তী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বরগুনা জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন। পৌরশহর গুলোতে পানির জলাবদ্ধতা নিরসনের জন্য বলা হয়েছে এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরকারি নির্দেশনা মেনে চলা ও অপ্রয়োজনীয়ভাবে নদী ও সমুদ্রে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১০

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১১

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১২

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৫

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৬

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

১৭

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৮

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

১৯

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

২০