সর্বশেষ
||মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও||গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: নওগাঁয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার নওগাঁ||শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার||দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা||সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু||টানা বর্ষণে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের নির্দেশ||বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা||পীরগঞ্জে সমৃদ্ধির অঙ্গীকারে পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস||নারী শিক্ষার্থীকে ধাক্কা, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক||১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

Share this news with

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাব-৮-এর সহযোগিতায় পরিচালিত যৌথ অভিযানে রবিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে সোহাগ কাজী (৩০) ও রাসেল কাজীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ জুলাই) পটুয়াখালী আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ জুন মঙ্গলবার সন্ধ্যায় বাবার বহু বিবাহ, জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পাশের পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজার এলাকায় রিপন কাজীর সঙ্গে তার বাবা ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটির একপর্যায়ে তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানা পুলিশ র‍্যাব-৮-এর সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি সোহাগ কাজী ও রাসেল কাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, রিপন কাজী হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে র‍্যাব-৮-এর সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বৃষ্টিতে ভিজে কর্মচারীর মাথায় ছাতা ধরলেন ইউএনও

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা: নওগাঁয় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে পুরস্কৃত করলেন পুলিশ সুপার নওগাঁ

শ্রমিকদল সভাপতি রিপন কাজী হত্যা মামলার ২ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

দৌলতপুরে কৃষি প্রণোদনার উদ্বোধন, প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ; শুরু তিন দিনব্যাপী ফল মেলা

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

টানা বর্ষণে বান্দরবানে পাহাড়ধসের শঙ্কা, নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের নির্দেশ

বগুড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

পীরগঞ্জে সমৃদ্ধির অঙ্গীকারে পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস

নারী শিক্ষার্থীকে ধাক্কা, জাবিতে ‘সেলফি’ পরিবহণের ৬ বাস আটক

১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ

১০

বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন

১১

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

১৩

বরগুনায় অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

১৪

খাগড়াছড়ির পানছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩

১৫

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে জেঠাতো ভাইয়ের মৃত্যুদন্ড

১৬

রুমায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৭

জিডি করতে এসে ফেঁসে গেলেন স্ত্রীকে নির্মম হত্যাকারী স্বামী

১৮

স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এলএসপিদের অবস্থান কর্মসূচি

১৯

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধস: নিহত বেড়ে ৯

২০