মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৭ জুলাই ২০২৬, ২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুবি বিআরটিসি বাসের চাকা বিস্ফোরণে আহত এক, অজ্ঞান নারী শিক্ষার্থী

Share this news with

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির ৩ নম্বর বাসের চাকা বিস্ফোরিত হয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় আতঙ্কে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর দুজনই সুস্থ হয়ে ওঠেন।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভার এলাকায় কান্দিরপাড়গামী বাসে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বাসটির একটি চাকা বিকট শব্দে বিস্ফোরিত হলে বাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান। এছাড়া বিস্ফোরিত চাকার তাপের আঘাতে এক শিক্ষার্থীর পায়ে আঘাত লাগে। আহত ওই শিক্ষার্থী পাশের সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার পর বাসটি নিরাপদ স্থানে থামানো হলে সহপাঠী ও উপস্থিত ব্যক্তিদের সহযোগিতায় আহত ও অজ্ঞান শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে ওঠেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী নৃবিজ্ঞান বিভাগে ২০২০-২১ শিক্ষার্থী তন্ময় সরকার বলেন, ‘আমি বাসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে বাসের চাকা বিস্ফোরিত হয়। এতে এক নারী শিক্ষার্থী অজ্ঞান হয়ে যান এবং একজন শিক্ষার্থী পায়ে আঘাত পান। এ ধরনের ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিআরটিসির বাসগুলোর ফিটনেস নিশ্চিত করার বিষয়ে আরও সচেতন ও কার্যকর পদক্ষেপ নেওয়া।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোসারফ হোসেন ভূঁইয়া বলেন, ‘অতিরিক্ত গরমের কারণে বাসটির চাকা বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া পদুয়ার বাজার ফ্লাইওভারের নির্মাণকাজ চলমান থাকায় সড়কে ছড়িয়ে থাকা নির্মাণসামগ্রীর ক্ষুদ্রাংশও এ ঘটনার কারণ হতে পারে। বিকট শব্দে এক ছাত্রী অচেতন হয়ে পড়েছিলেন। তবে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি এখন সুস্থ আছেন। এছাড়া এক শিক্ষার্থীর পায়ে বিস্ফোরিত চাকার গরম বাতাসের আঘাত লেগেছে।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

১

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

২

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

৩

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

৪

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

৫

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

৬

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

৭

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

৮

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

৯

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১০

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১১

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১২

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

১৩

‎শেরপুরে পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

১৫

স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চাই: আবরার ফাহাদের ৭ম শাহাদাতবার্ষিকীতে বিচার দ্রুত কার্যকরের দাবি

১৬

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

১৭

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে ৭০ লাখ ঘনফুট

১৮

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

১৯

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

২০